নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৬ মার্চ ২০২৩ | প্রিন্ট
বাংলাদেশের ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের শাখার হালনাগাদ তথ্য ওয়েবপোর্টালে আপলোডের পাঁচ দিনের মধ্যে তা কেন্দ্রীয় ব্যাংকে দাখিল করতে হবে।
রোববার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। সার্কুলারটি দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ইন্টিগ্রেটেড সুপারভিশন সিস্টেমে (আইএসএস) রিপোর্টিং নিশ্চিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ওয়েবপোর্টালে আইএসএস রিপোর্ট আপলোডের পরবর্তী পাঁচ দিনের মধ্যে ব্যাংকগুলোকে শাখার হালনাগাদ তথ্য ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দাখিল করতে হবে।
এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
Posted ৭:০২ এএম | সোমবার, ০৬ মার্চ ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd