শুক্রবার ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আরও ৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে আদানি গ্রুপ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ | প্রিন্ট

আরও ৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে আদানি গ্রুপ
image_pdfimage_print

একটি বড় তহবিল থেকে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারের ঋণে ছাড়পত্র পেল আদানি গ্রুপ। দুটি সূত্রে এ খবর পাওয়া গেছে। এই তহবিল থেকে ক্রেডিট লাইন বাবদ ঋণের অঙ্ক ৫ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বাড়ানো যেতে পারে। বিনিয়োগকারীদের উদ্দেশে প্রকাশিত এক মেমোর উল্লেখ করে দুই সূত্র এমনটাই জানিয়েছে।

তবে ঠিক কোথা থেকে এই ঋণ নেওয়া হচ্ছে, তার উল্লেখ করা হয়নি ওই মেমোতে। আদানির একজন মুখপাত্রের কাছে এই বিষয়ে রয়টার্সের পক্ষ মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও তিনি কোনো উত্তর দেননি।

গত ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পর থেকে আদানি গোষ্ঠী শেয়ার বাজার থেকে ১৪০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি লোকসান করেছে।

উক্ত রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বেনামে সংস্থা খুলে শেয়ার কিনে কৃত্রিমভাবে চাহিদা বাড়ানোর অভিযোগ তোলা হয়। সেই সঙ্গে বিপুল ঝুঁকিপূর্ণ ঋণের বোঝা রয়েছে বলে উল্লেখ করা হয়। যদিও আদানি গোষ্ঠী বারবার এই অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা বলে দাবি করেছে। তা সত্ত্বেও আদানি গোষ্ঠীর শেয়ারে ধস আটকায়নি।

Facebook Comments Box
advertisement

Posted ১০:১৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd