শনিবার ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বন্ধ ১০ পাটকল চালুর আশ্বাস

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

বন্ধ ১০ পাটকল চালুর আশ্বাস
image_pdfimage_print

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বন্ধ ঘোষিত ২৬টি পাটকলের মধ্যে ১০টি পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ, বাংলাদেশ পাট চাষি ও পাট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এই আশ্বাস দেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, বন্ধ পাটকল চালুর উদ্যোগ নিলে পাট শিল্পে ফিরে আসবে নতুন উদ্যম ও প্রাণচাঞ্চল্য। পাট পণ্যের নতুন নতুন উদ্ভাবনীর মধ্য দিয়ে পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত হবে, পাশাপাশি সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মাহাবুবুল আলম, বাংলাদেশ পাট চাষি ও পাট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box
বিষয় :
advertisement

Posted ৬:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd