শিরোনাম >>
শিরোনাম >>

প্রিমিয়ার ব্যাংকে নতুন দুই এএমডি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

প্রিমিয়ার ব্যাংকে নতুন দুই এএমডি
image_pdfimage_print

শামসুদ্দিন চৌধুরী ও মো. শহীদ হাসান মল্লিক সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন।

এই পদোন্নতির পূর্বে শামসুদ্দিন চৌধুরী ও মো. শহীদ হাসান মল্লিক একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন।

মতিঝিল শাখার ব্যবস্থাপক শামসুদ্দিন চৌধুরীর ৩৭ বছরেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে।

তিনি ১৯৮৫ সালে ন্যাশনাল ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন পরবর্তীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডে কাজ করেন এবং ২০০৬ সালে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডে যোগ দেন।

নারায়ণগঞ্জ শাখার প্রধান এবং জোনাল হেড মো. শহীদ হাসান মল্লিক তার দীর্ঘ ৩২ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে বহুমুখী অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ১৯৯০ সালে আল বারাকা ব্যাংক বাংলাদেশ লিমিটেডে তার পেশা জীবন শুরু করেন পরবর্তীতে প্রাইম ব্যাংক লিমিটেডে কাজ করেন এবং ২০০২ সালে প্রিমিয়ার ব্যাংকে যোগদান করেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৪ পিএম | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd