শিরোনাম >>
শিরোনাম >>

৮৫ প্রতিষ্ঠানকে জরিমানা করলো ভোক্তা অধিকার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

৮৫ প্রতিষ্ঠানকে জরিমানা করলো ভোক্তা অধিকার
image_pdfimage_print

ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশের ৮৫টি প্রতিষ্ঠানকে দুই লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়ের ৩৭ জন কর্মকর্তার নেতৃত্বে ৩২টি জেলায় বাজার তদারকি করে এসব ব্যবস্থা নেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের গুলশান সুবাস্তু টাওয়ার, নজর ভ্যালি মার্কেট, গুলশান ডিসিসি মার্কেট, দারুস সালাম রোড বাজারসহ দেশব্যাপী মোট ৪২টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৮২টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ ও হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ২ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ৩ হাজার টাকা প্রদান করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-সহ সংশ্লিষ্ট সমিতির প্রতিনিধিরা অধিদপ্তর পরিচালিত বাজার অভিযানে সহযোগিতা প্রদান করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৮ এএম | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd