রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রূপালী ব্যাংকের পরিচালক পদে যোগ দিলেন সাইফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৮ মে ২০২৬ | প্রিন্ট

রূপালী ব্যাংকের পরিচালক পদে যোগ দিলেন সাইফুল ইসলাম
image_pdfimage_print

রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ১২৮৭তম সভায় পরিচালক সাইফুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়/ছবি: জাগো নিউজ

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যোগ দিয়েছেন সাবেক ব্যাংকার সাইফুল ইসলাম।

গত ২৭ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে তিন বছরের জন্য পরিচালক হিসেবে নিয়োগের সুপারিশ করে। পরে গত ১১ মে বাংলাদেশ ব্যাংক এ নিয়োগ অনুমোদন দেয়।

 

রোববার (১৭ মে) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৮৭তম সভায় তিনি আনুষ্ঠানিকভাবে পরিচালক হিসেবে যোগদান করেন। এ সময় ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সভায় ব্যাংকের পরিচালক মো. আবু ইউসুফ মিয়া, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন, উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর, মো. হারুনুর রশীদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান উপস্থিত ছিলেন।

 

সাইফুল ইসলাম এর আগে বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং খাতে রয়েছে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১২ অপরাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd