নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৯ মে ২০২৬ | প্রিন্ট
বেস্ট ইসলামী লাইফের ইন্স্যুরেন্স পিএলসির ময়মনসিংহ বিভাগীয় ম্যানেজার কনফারেন্স, ব্যবসা পরিকল্পনা ও কৌশলগত সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও ময়মনসিংহ বিভাগীয় প্রধানমাসুম হাসান জামাল।a
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির এজেন্সি ডিরেক্টর শিবলু মিয়া, হাবিবুর রহমান এবং সহকারী এজেন্সি ডিরেক্টর মেহেদী হাসান।
সভায় সভাপতিত্ব করেন এজেন্সি ডিরেক্টর শাহিন মিয়া।
সভায় আগামী দিনের ব্যবসায়িক লক্ষ্য, পরিকল্পনা ও কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি প্রথম কোয়ার্টারে অসাধারণ সাফল্য অর্জনকারী ব্রাঞ্চ ম্যানেজারদের সম্মাননা প্রদান করা হয়।
Posted ৮:৩০ অপরাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd