শিরোনাম >>
শিরোনাম >>

চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট

চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
image_pdfimage_print

চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা ও কর্মচারীরা।

রোববার (২৫ জানুয়ারি) সকালে নগরীর হোটেল রেডিসন ব্লুর সামনে তারা এই কর্মসূচি পালন করেন। বিএনপির চেয়ারম্যান তখন ওই হোটেলেই অবস্থান করছিলেন।

সকাল থেকেই বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী হোটেলের সামনে জড়ো হতে থাকেন। এ সময় তাদের পরনে ‘চাকরিচ্যুত ব্যাংকার’ লেখা টিশার্ট দেখা যায়।

অবস্থান কর্মসূচি চলাকালে তারা “তারেক রহমানের আহ্বান, শুভেচ্ছা স্বাগতম”, “ভোট দিবে কিসে, ধানের শীষে”, “উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস”–এমন সব স্লোগান দিতে থাকেন।

বেলা ১১টা ৪৪ মিনিটে তারেক রহমান হোটেল থেকে জনসভার উদ্দেশে বের হওয়ার সময় আন্দোলনকারীরা তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।

আন্দোলনরতদের দাবি, তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এ বিষয়ে বিএনপির চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করছেন তারা, যাতে নিজেদের হারানো অধিকার ফিরে পান।

ইলিয়াস হোসেন নামে এক চাকরিচ্যুত ব্যাংকার বলেন, ‘আমাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। নির্বাচনের পর বিএনপি চেয়ারম্যান যেন আমাদের বিষয়টি সমাধান করেন, সেজন্য চাকরিচ্যুতরা এখানে এসেছেন।’

Facebook Comments Box
advertisement

Posted ২:৪২ পিএম | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd