নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।
বুধবার (২১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের রেটিং অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এএ+’। আর স্বল্প মেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-১’।
কোম্পানিটির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।
Posted ৭:০৬ পিএম | বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd