শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

২ ব্যাংকের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

২ ব্যাংকের নাম পরিবর্তনের সিদ্ধান্ত
image_pdfimage_print

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত দুইটি ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।

ব্যাংক দুইটি হলো- প্রাইম ব্যাংক লিমিটেড ও শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, প্রাইম ব্যাংক লিমিটেড তাদের নাম পরিবর্তন করে প্রাইম ব্যাংক পিএলসি রাখবে। আর শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড তাদের নাম পরিবর্তন করে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি রাখবে।

এদিকে, প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালনা পর্ষদ প্রযোজ্য নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষে ব্যাংকটির নিবন্ধিত নাম প্রাইম ব্যাংক পিএলসি করার জন্য সম্মত হয়েছে।

 

এছাড়া, শাহজালাল ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালনা পর্ষদের সম্মতিতে ব্যাংকটির নাম শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ব্যাংকের ২২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিশেষ রেজোলিউশন গ্রহণের মাধ্যমে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ব্যাংকটির মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারাগুলো সংশোধন করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd