বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কেন্দ্রীয় ব্যাংকে ই-ডেস্ক সিস্টেমের উদ্বোধন : ডিজিটাইজেশনের নতুন যুগে প্রবেশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট

কেন্দ্রীয় ব্যাংকে ই-ডেস্ক সিস্টেমের উদ্বোধন : ডিজিটাইজেশনের নতুন যুগে প্রবেশ
image_pdfimage_print

বাংলাদেশ ব্যাংকের ডিজিটাইলাইজেশন উদ্যোগে যুক্ত হলো নতুন মাত্রা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন “ই-ডেস্ক সিস্টেম”—যা কেন্দ্রীয় ব্যাংকের নোটিং ও দাফতরিক কার্যক্রমকে অনলাইনভিত্তিক, দ্রুততর ও আধুনিক পর্যায়ে নিয়ে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক এবং বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট পরিচালকরা। বাংলাদেশ ব্যাংকের এইচআরডি-১ এবং আইসিটি বিভাগ যৌথভাবে এ সিস্টেমটি ডেভেলপ ও বাস্তবায়ন করেছে।

গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ই-ডেস্ক চালুর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক প্রশাসনিক কার্যক্রমে নতুন যুগে প্রবেশ করলো। তিনি সিস্টেমটি সফলভাবে তৈরি ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং সেবা দ্রুত ও নির্ভুল করার লক্ষে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রাথমিকভাবে শুধু বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ই-ডেস্ক সিস্টেম চালু করা হলেও ধাপে ধাপে এটি দেশের সব অফিসে কার্যকর করা হবে।

আগামী ১০ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে ডিরেক্টর লেভেল পর্যন্ত সব নিষ্পত্তিযোগ্য নোটিং ই-ডেস্কের মাধ্যমে নিষ্পত্তি করা বাধ্যতামূলক করা হয়েছে। পরবর্তী ধাপে ১ জানুয়ারি ২০২৬ থেকে সব পর্যায়ের নোটিং একই সিস্টেমের আওতায় আসবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, ই-ডেস্ক সিস্টেম চালুর ফলে নোটিং প্রক্রিয়া হবে আরও স্বচ্ছ, দ্রুত, নিরাপদ ও কাগজবিহীন—যা কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল রূপান্তরকে আরও ত্বরান্বিত করবে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd