শিরোনাম >>
শিরোনাম >>

প্রাইম ব্যাংকের চেয়ারম্যান পদে তানজিল চৌধুরী পুনর্নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট

প্রাইম ব্যাংকের চেয়ারম্যান পদে তানজিল চৌধুরী পুনর্নির্বাচিত
image_pdfimage_print

প্রাইম ব্যাংক পিএলসির চেয়ারম্যান হিসেবে তানজিল চৌধুরী পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব‌্যাংকের পরিচালনা পর্ষদের ৫৮৫তম সভায় তাকে পুনরায় এ পদে নির্বাচিত করা হয়।

তানজিল চৌধুরী ২০২০ সালে প্রথমবার প্রাইম ব‌্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ব্যাংকটি ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন ও স্থিতিশীল প্রবৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করেছে। ডিজিটাল ব্যাংকিং, উদ্ভাবনী পণ্য ও সেবা, পরিবেশ ও সামাজিক সুশাসন, জেন্ডার ডাইভারসিটি, স্থায়িত্বশীলতা এবং নেতৃত্বের উৎকর্ষের জন্য প্রাইম ব্যাংক আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার স্বীকৃতি পেয়েছে।

তানজিল চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপের (ইসিজি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি জ্বালানি ও ডাউনস্ট্রিম হাইড্রোকার্বন খাতের সঙ্গে সংযুক্ত একটি বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান, যা ৪৩ বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছে।

তানজিল চৌধুরী ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের (বিআইআই) একজন উপদেষ্টা। যুক্তরাজ্যভিত্তিক এ উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোয় বিনিয়োগ সহায়তা দিয়ে থাকে।

তানজিল চৌধুরী টানা দুই মেয়াদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি ও ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ও সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এসএমএমএবি) সাবেক সভাপতি।

তানজিল চৌধুরী ক্যাপিটাল মার্কেট অ্যান্ড সার্ভিসেস ২০১৪-এর স্থায়ী কমিটির আহ্বায়ক ছিলেন। এছাড়া তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) জন্য প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট ২০১৩-এর ন্যাশনাল এনার্জি স্ট্র্যাটেজি-সংক্রান্ত স্থায়ী কমিটির সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তানজিল চৌধুরী যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন (কেসিএল) থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে (ফাইন্যান্স কনসেন্ট্রেশন) মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি এসিসিএ অ্যাপ্লায়েড স্কিলস (এফএইচইকিউ লেভেল ৬) পর্যায়ের একজন কোয়ালিফাইড প্রোফেশনাল। —বিজ্ঞপ্তি

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩২ পিএম | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd