বুধবার ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

খসড়া আইপিও রুলস নিয়ে বিএসইসির বৈঠক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ | প্রিন্ট

খসড়া আইপিও রুলস নিয়ে বিএসইসির বৈঠক
image_pdfimage_print

খসড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫-এর বিষয়ে ইস্যুয়ার কোম্পানিগুলোর (অংশীজন) সঙ্গে বৈঠক করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে বৈঠকটি হয়।

বৈঠকে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন ইস্যুয়ার কোম্পানির প্রতিনিধিরা পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলসের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ইস্যুয়ার কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে খসড়া ‘পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫’ বিষয়ক বৈঠক করেছে বিএসইসি। বৈঠকটি রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় এবং সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এতে ইস্যুয়ার কোম্পানিগুলোর প্রতিনিধিরা খসড়া রুলসের বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।

বৈঠকে উপস্থিত ছিলেন– বিএসইসির কমিশনার মো. আলী আকবর, বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল ও পরিচালক তানভির মোস্তফা, ইলেকট্রোমার্ট লিমিটেডের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম ফিরোজ, আকিজ বশির গ্রুপের ফিন্যান্স ডিরেক্টর মোহাম্মদ জাহিদ হোসেন, পিএইচপি ফ্যামিলির সিনিয়র নির্বাহী পরিচালক মোস্তফা জামাল হোসেন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক নাইমুল হুদা, সিটি গ্রুপের আর্থিক ও বিনিয়োগ বিষয়ক পরিচালক রেজা উদ্দিন আহমেদ, ফেয়ার গ্রুপের চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) কাজী নাসির উদ্দিন, ডিবিএল গ্রুপের বোর্ড সেক্রেটারি মো. শাহ আলম মিয়া, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ডিজিএম মো. আফজাল হোসেন, ইলেকট্রোমার্ট লিমিটেডের সিনিয়র ডিজিএম গোলাম সারওয়ার, বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহবুবের রহমান চৌধুরী।

এ ছাড়া বিএসইসির পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ বৈঠকে অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
বিষয় :
advertisement

Posted ৭:১৪ অপরাহ্ণ | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd