শনিবার ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রেমিট্যান্স যোদ্ধাদের সুরক্ষায় গার্ডিয়ান ও ক্লিনিকলের যৌথ উদ্যোগ

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট

রেমিট্যান্স যোদ্ধাদের সুরক্ষায় গার্ডিয়ান ও ক্লিনিকলের যৌথ উদ্যোগ
image_pdfimage_print

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইন্স্যুরেন্স সেবাদাতা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড স্বাস্থ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ক্লিনিকল লিমিটেডের সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি কর্মী ও তাদের পরিবারের জন্য একটি সমন্বিত ইন্স্যুরেন্স ও স্বাস্থ্যসেবা প্যাকেজ চালু করেছে গার্ডিয়ান।

সম্প্রতি, রাজধানী ঢাকায় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা লক্ষাধিক প্রবাসীর স্বাস্থ্যসেবা ও আর্থিক সুরক্ষা নিশ্চিতে যে চ্যালেঞ্জ রয়েছে সেগুলো মোকাবিলা করা এ উদ্যোগের মূল লক্ষ্য। নতুন চালু করা এ প্যাকেজের আওতায় থাকছে লাইফ ও হেলথ ইন্স্যুরেন্স সুবিধা, ক্লিনিকলের মাধ্যমে আনলিমিটেড ডাক্তারের পরামর্শ, চাকরি হারালে আর্থিক সুরক্ষা এবং দেশে থাকা পরিবারের সদস্যদের জন্য সামগ্রিক স্বাস্থ্যসেবা সহায়তা।

গার্ডিয়ানের পক্ষে প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শেখ রকিবুল করিম, এফসিএ ও ক্লিনিকল লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ অপারেশনস অফিসার পারভেজ আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। গার্ডিয়ানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব মাইক্রোইন্স্যুরেন্স ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি আব্দুল হালিম এবং ভাইস প্রেসিডেন্ট মাইক্রোইন্স্যুরেন্স ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি মো. নওশাদুল করিম চৌধুরী।

ক্লিনিকলের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস সাদ এম. মিলকান এবং হেড অব টেকনোলজি সাবা শামস।

এ বিষয়ে শেখ রকিবুল করিম বলেন, “এই অংশীদারিত্ব আমাদের প্রবাসী ভাই-বোনদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতিফলন। যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবারকে সহায়তা করছেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তাদের জন্য টেকসই ও সহজলভ্য সমাধান দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

ক্লিনিকলের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ অপারেশনস অফিসার পারভেজ আহমেদ বলেন, “গার্ডিয়ানের নির্ভরযোগ্য ইন্স্যুরেন্স সেবার সঙ্গে আমাদের স্বাস্থ্যসেবা যুক্ত হওয়ায় এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের যৌথ লক্ষ্য হলো প্রত্যেক প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কাছে সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা।”

এই উদ্যোগ বাংলাদেশি প্রবাসীদের জন্য সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গার্ডিয়ান ও ক্লিনিকলের এ যৌথ প্রচেষ্টা রেমিট্যান্স যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের আরও উন্নত আর্থিক সুরক্ষা ও মানসিক শান্তি নিশ্চিত করবে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd