শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফ্লোরিডায় হবে ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট

ফ্লোরিডায় হবে ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট
image_pdfimage_print

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা শহরে ২০২৬ সালের ২৪ ও ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট’। এই আয়োজনে অংশ নিয়ে বাংলাদেশ তার ব্যবসা, সংস্কৃতি ও তরুণদের বৈশ্বিক মঞ্চে তুলে ধরার বিশেষ সুযোগ পাবে বলে আশাবাদী আয়োজকরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) এ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক কমিটি।

এ সময় মেলার কনভেনার আতিকুর রহমান বলেন, এবারের ফেয়ার ও ফেস্ট হবে ব্যবসা, উদ্ভাবন, সংস্কৃতি ও আন্তর্জাতিক সহযোগিতার এক মহামিলনমেলা। এতে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক, ব্যবসায়ী, সরকারি-ব্যবসায়ী প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠন, পর্যটন খাতের উদ্যোক্তা, পেশাজীবী এবং তরুণ উদ্যোক্তারা।

এবার আয়োজনের মূল আকর্ষণ থাকবে গ্লোবাল ট্রেড শো ও এক্সিবিশন, আন্তর্জাতিক বিজনেস সামিট ও বি-টু-বি নেটওয়ার্কিং, ইয়ুথ সামিট-তরুণ উদ্যোক্তা ও ভবিষ্যৎ নেতাদের প্ল্যাটফর্ম, সাংস্কৃতিক পরিবেশনা, ফুড ফেস্টিভ্যাল ও কুলিনারি শোকেসের পাশাপাশি আর্ট ও ক্র্যাফট প্রদর্শনী।

আতিকুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আট বিলিয়ন ডলারের ব্যবসা আছে। সম্প্রতি মার্কিন পালটা শুল্ক আরোপে অন্যান্য প্রতিযোগী দেশের তুলনায় এখন আমরা সেখানে এগিয়ে রয়েছি ব্যবসা-বাণিজ্যে। এই আয়োজন বাংলাদেশের জন্য বিশেষ সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা বৈশ্বিক বাজারে প্রবেশ করতে পারবে। পাশাপাশি সাংস্কৃতিক দল ও শিল্পীরা বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে পারবে এবং তরুণরা আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলতে পারবে।

বিগত কয়েক বছরের অভিজ্ঞতায় এবারের আয়োজনে প্রায় ২০ হাজার ভিজিটর হবে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১৮ অপরাহ্ণ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd