বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্টার্ট-আপ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট

স্টার্ট-আপ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল
image_pdfimage_print

স্টার্ট-আপ উদ্যোক্তাদের জন্য বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ৫০০ কোটি টাকার এই তহবিল থেকে উদ্যোক্তারা সর্বোচ্চ ৪ শতাংশ সুদ বা মুনাফায় ঋণ গ্রহণ করতে পারবেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ সংক্রান্ত অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর হয়। এতে ১৬টি তফসিলি ব্যাংক ও ৪টি ফাইন্যান্স কোম্পানি যুক্ত হয়।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর ভার্চুয়ালি যুক্ত ছিলেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এসএমই বিভাগের প্রধানরাও উপস্থিত ছিলেন।

নতুন সার্কুলার অনুযায়ী, স্টার্ট-আপ উদ্যোক্তারা এখন থেকে ২ কোটি থেকে সর্বোচ্চ ৮ কোটি টাকা পর্যন্ত মেয়াদি বা চলতি মূলধন ঋণ/বিনিয়োগ নিতে পারবেন। পাশাপাশি, ৫২টি অংশীদার ব্যাংকের সমন্বয়ে একটি ইক্যুইটি বিনিয়োগ কোম্পানি গঠনের বিষয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবনী ব্যবসা গড়ে তোলা এবং আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়াতে স্টার্ট-আপ খাত ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নতুন এই উদ্যোগ উদ্যোক্তাদের জন্য অর্থায়ন প্রাপ্তি সহজ করবে এবং খাতটির টেকসই বিকাশে অবদান রাখবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:২০ অপরাহ্ণ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd