মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সোনালী লাইফের জীবন বীমা তহবিল কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট

সোনালী লাইফের জীবন বীমা তহবিল কমেছে
image_pdfimage_print

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্সের জীবন বিমা তহবিল এক বছরের ব্যবধানে প্রায় ৭৭ কোটি টাকা কমেছে। কোম্পানির পরিচালন সক্ষমতাও কমেছে।

বুধবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত সর্বশেষ আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুসারে, ২০২৪ হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৭৯১ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে যেখানে তহবিলের আকার ছিল ৮৬৮ কোটি ৫১ লাখ ৪০ হাজার টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির জীবন বীমা তহবিলের আকার কমেছে ৭৬ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আজ একই দিনে কোম্পানিটির ২০২৪ সালের প্রথম (জানুয়ারি-মার্চ), দ্বিতীয় (এপ্রিল-জুন) এবং তৃতীয় (জুলাই-সেপ্টেম্বর) প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। যদিও বিএসইসির কোম্পানি আইন অনুযায়ী, প্রান্তিক শেষ হওয়ার পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে কোম্পানিকে ওই প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে হবে। এক্ষেত্রে কোম্পানিটি বিএসইসির আইন লঙ্ঘন করেছে।

এদিকে গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ কমে দাঁড়িয়েছে ১৬ টাকা ৩ পয়সা। আগের বছরের একই সময় শেষে যা ছিল ৫৪ টাকা ৬৯ পয়সা।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩২ অপরাহ্ণ | বুধবার, ২৭ আগস্ট ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd