শিরোনাম >>
শিরোনাম >>

গাইবান্ধায় কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী নারী আয়শা বেগম

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ | প্রিন্ট

গাইবান্ধায় কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী নারী আয়শা বেগম
image_pdfimage_print
গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার জামালপুর গ্রামের আতাউর রহমানের দরিদ্র পরিবারের  হার না মানা এক নারী আয়শা বেগম। অভাব অনটন  যখন সংসারে জেঁকে বসে ঠিক তখন ২০২০ সালে উপজেলা কৃষি অফিসের  আওতায় কেঁচো দিয়ে ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের প্রশিক্ষণ গ্রহণ করেন।এরপর নিজ উদ্যোক্তে শুরুতে ১০টি রিং ব্যবহার করে সার  উৎপাদন করেন।তার পর থেকেই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে।বর্তমানে তার নিজস্ব খামারে ১০০ টি রিং থেকে প্রায় ১৫ থেকে ২০ টণ সার উৎপাদিত হচ্ছে। যা থেকে মায়ে আয় লক্ষাধিক টাকা। তার এমন সাফল্যের জন্য অনেকের মাঝে ভার্মি কম্পোস্ট সার উৎপাদনেরও আগ্রহ বাড়ছে।
সফল এই নারী উদ্যোক্তা আয়শা বেগম বলেন,শুরুতে কেঁচো দিয়ে ভার্মি কম্পোস্ট সার উৎপাদনে গ্রামের মানুষের  নানা কথার প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে তবে সেই সব প্রতিবন্ধকতা দূর করে বর্তমানে তিনি আর্থিকভাবে সফলতা লাভ করেছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো খোরশেদ আলম বলেন,আশায় বেগম ব্যক্তিগতভাবে সফল হয়েছেন। তার উৎপাদিত ভার্মি কম্পোস্ট সারের মাধ্যমে ঐ এলাকার কৃষি জমির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে।কৃষি বিভাগ সার্বিকভাবে তার খোঁজ খবরের পাশাপাশি সহযোগিতার ও আশ্বাস দেন।
Facebook Comments Box
advertisement

Posted ৭:০০ পিএম | মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd