শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কাশিয়ানীতে গ্রাহকদের টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ | প্রিন্ট

কাশিয়ানীতে গ্রাহকদের টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
image_pdfimage_print
গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্রাহকদের প্রায় ১০ লাখ টাকা নিয়ে কমিউনিটি একশন ফর রুরাল ডেভেলপমেন্ট (সি.এ.এফ.আর.ডি) নামে একটি ভুয়া এনজিও’র কর্মীরা উধাও হয়েছে বলে জানা গেছে। রবিবার ১০ আগস্ট গ্রাহকদের লোনের টাকা দেওয়ার কথা, কিন্তু গ্রাহকরা লোন নিতে এসে দেখেন এনজিওটি তালাবদ্ধ এবং টিনের বেড়ায় ঝুলানো সাইনবোর্ডটিও নামিয়ে ফেলা হয়েছে। মূলত তখনই এলাকার গ্রাহকরা এনজিওর প্রতারণার বিষয়টি জানতে পারেন। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে উপজেলার সদর ইউনিয়নের চর পিংগলিয়া এলাকায় ওই এনজিও অফিসের সামনে ভিড় করছেন গ্রাহকরা।
ভুক্তভোগী গ্রাহকরা জানান, কমিউনিটি একশন ফর রুরাল ডেভেলপমেন্ট নামের একটি এনজিও জুলাই মাসের ৩১ তারিখে উপজেলার সদর ইউনিয়নের চর পিংগলিয়া নামক এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে। কাশিয়ানী উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে প্রায় একশো গ্রাহকের থেকে সদস্য ফি ১১শত ২০ টাকা ও লোন দেওয়া কথা বলে জনপ্রতি তিন থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সঞ্চয়ের টাকা নিয়েছে তারা। গেল রবিবার সকালে লোন দেওয়ার কথা ছিলো। কিন্তু গ্রাহকরা লোন নিতে এসে দেখেন এনজিওটি তালাবদ্ধ এবং সাইনবোর্ডটি নামিয়ে ফেলা হয়েছে।
তবে বাড়ির মালিক লিংছন রায় জানান, তাদের সঙ্গে চুক্তিপত্র হওয়ার আগেই তারা পালিয়ে গেছে।
এবিষয়ে জানতে চাইলে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।
Facebook Comments Box
advertisement

Posted ৫:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd