বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঢাকায় ডাচ্-বাংলা ব্যাংকের কিছু বুথ ২৪ ঘণ্টা বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ জুলাই ২০২৫ | প্রিন্ট

ঢাকায় ডাচ্-বাংলা ব্যাংকের কিছু বুথ ২৪ ঘণ্টা বন্ধ থাকবে
image_pdfimage_print

রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানীর বেশকিছু এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) ও ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) ২৪ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে।

ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০ জুলাই রোববার রাত ৯টা থেকে ২১ জুলাই সোমবার রাত ১০টা পর্যন্ত এসব এলাকায় ব্যাংকের এটিএম ও সিআরএম সেবা বন্ধ থাকবে।

যেসব এলাকায় এ সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে এগুলো হলো– রামপুরা, মগবাজার, মালিবাগ, খিলগাঁও, বাসাবো, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ী, মতিঝিল, পল্টন, গুলিস্তান, পুরান ঢাকা ও দোহার উপজেলা এবং আশপাশের এলাকা। সংশ্লিষ্ট এলাকার বুথ ও ফাস্ট ট্র্যাক সেবাকেন্দ্রগুলোতে এ বিষয়ে আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছে।

ডাচ্-বাংলা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এইচ এম সগীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান, এসময়ের মধ্যে শুধু ব্যাংক লেনদেন চলাকালীন সংশ্লিষ্ট শাখার সিআরএম ব্যবহার করে টাকা জমা ও উত্তোলন করা যাবে।

ব্যাংক কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:১৪ অপরাহ্ণ | রবিবার, ২০ জুলাই ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd