শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কুমিল্লায় ন্যাশনাল লাইফের ১ কোটি ৭৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ | প্রিন্ট

কুমিল্লায় ন্যাশনাল লাইফের ১ কোটি ৭৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত
image_pdfimage_print

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কুমিল্লা এরিয়ায় ১ কোটি ৭৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। রোববার (৬ জুলাই) কুমিল্লা এরিয়ার উদ্যোগে নগরীর একটি আভিজাত হোটেলে আয়োজিত বীমা দাবি পরিশোধ ও উন্নয়ন সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করেন।

কোম্পানির কুমিল্লা কান্দিরপাড় ও লাকসাম এরিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. খোরশেদ আলমের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট অঞ্চলের উন্নয়ন প্রধান এসভিপি মো. মফিজুল ইসলাম, গৌরীপুর ও চাঁদপুর এরিয়ার ভাইস প্রেসিডেন্ট মো. শামীম খাঁন ও কুমিল্লা জনবীমা এরিয়ার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. কামরুজ্জামান স্বপন। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. কাজিম উদ্দিন বলেন, বীমা একটি সেবামূলক পেশা, বীমার মাধ্যমে মানুষ অর্থনৈতিকভাবে স্বাভলম্বী হয়। যে কোন বিপদের সময় বীমার টাকা পরিবারের পাশে দাঁড়ায়। তিনি আরো বলেন, ন্যাশনাল লাইফ বিগত ৪১ বছরে ৭২ লক্ষাধিক গ্রাহককে বীমার আওতায় আনতে সক্ষম হয়েছে। আগামী ৫ বছরে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ন্যাশনাল লাইফের বীমা সেবা পৌঁছে দেয়া হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd