বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ তহবিল বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৯ জুলাই ২০২৫ | প্রিন্ট

জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ তহবিল বাংলাদেশ ব্যাংকের
image_pdfimage_print

জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক। শহীদ পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসায় এ তহবিলের অর্থ ব্যয় হবে।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের সহায়তায় ২৫ কোটি টাকা তহবিল গঠন করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি টাকা দেবে, আর ভালো পারফরম্যান্সের ১১টি বাণিজ্যিক ব্যাংক ১ কোটি টাকা করে যোগান দেবে। প্রতিটি ব্যাংক নিজ নিজ বোর্ড সভায় অনুমোদন নিয়ে টাকা হস্তান্তর করবে।

জানা গেছে, পুরো অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা দীর্ঘদিন ধরে এ তহবিল গঠনের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে তা বাস্তবায়নের পথে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৭ অপরাহ্ণ | বুধবার, ০৯ জুলাই ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd