সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জেনিথ লাইফের সিইও হিসেবে তৃতীয় মেয়াদে এসএম নুরুজ্জামান: এক সফল কর্পোরেট যাত্রার গল্প

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ জুন ২০২৫ | প্রিন্ট

জেনিথ লাইফের সিইও হিসেবে তৃতীয় মেয়াদে এসএম নুরুজ্জামান: এক সফল কর্পোরেট যাত্রার গল্প
image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের বীমা খাতে দক্ষ নেতৃত্বের আরেকটি উদাহরণ স্থাপন করলেন এসএম নুরুজ্জামান। তৃতীয় মেয়াদে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে তাকে পুনঃনিয়োগ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত ১৭ জুন আইডিআরএ-এর পরিচালক (উপসচিব) মো. নুরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। নতুন মেয়াদে তার নিয়োগ কার্যকর থাকবে পরবর্তী তিন বছরের জন্য।
দুই মেয়াদে সফলভাবে সিইও হিসেবে দায়িত্ব পালনের পর এসএম নুরুজ্জামানের পুনঃনিয়োগ প্রতিষ্ঠানটির প্রতি তার দক্ষতা ও আস্থারই প্রমাণ। তার নেতৃত্বে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স নানা প্রতিকূলতা পেরিয়ে শক্ত ভিত গড়েছে, ব্যবসা সম্প্রসারণে এনেছে গতি এবং প্রতিষ্ঠানের ব্র্যান্ড ইমেজকে করেছে আরও সমৃদ্ধ।
এসএম নুরুজ্জামানের বীমা খাতের পেশাগত যাত্রা শুরু হয় মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে। সেখান থেকে ধাপে ধাপে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেন একজন দক্ষ প্রশাসক ও উন্নয়ন কৌশলবিদ হিসেবে। এরপর তিনি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে এক যুগেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, যেখানে তিনি ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চলতি দায়িত্বেও ছিলেন।
২০১৩ সালের ১ নভেম্বর তিনি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) হিসেবে যোগ দেন। এরপর ধাপে ধাপে তিনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টরের (এডিএমডি) দায়িত্ব পান। সেখান থেকে সিইওর পদে উন্নীত হন তিনি।
পেশাগত উৎকর্ষতার লক্ষ্যে এসএম নুরুজ্জামান বিশ্বের নানা দেশে আন্তর্জাতিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ভারত, নেপাল, সিঙ্গাপুর, মালদ্বীপ, মালয়েশিয়া, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে তিনি বীমা ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নানা বিষয়ে অংশ নিয়েছেন আন্তর্জাতিক কর্মশালা ও প্রশিক্ষণে। এর ফলে তার নেতৃত্বে আন্তর্জাতিক মান ও নীতির ছাপ স্পষ্ট হয়ে উঠেছে জেনিথ লাইফের কার্যক্রমে।
নতুন মেয়াদে এসএম নুরুজ্জামান কেবল প্রতিষ্ঠানটির আর্থিক অগ্রগতি নয়, বরং গ্রাহকসেবার মানোন্নয়ন, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং ইসলামিক ইনস্যুরেন্স প্রোডাক্টের সম্প্রসারণেও ভূমিকা রাখবেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
জেনিথ লাইফের পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডারদের আস্থা, কর্মীদের একাগ্রতা এবং নেতৃত্বের দক্ষ সমন্বয়ে প্রতিষ্ঠানটি আগামী দিনে দেশের বীমা খাতে আরও দৃঢ় অবস্থান নিতে সক্ষম হবে—এমনটাই আশাবাদ প্রকাশ করছেন বীমা সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২০ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd