শিরোনাম >>
শিরোনাম >>

তথ্য উপদেষ্টার মাথায় বোতল ছুড়ে মারা প্রসঙ্গে মুখ খুললেন সেই ছাত্র

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ | প্রিন্ট

তথ্য উপদেষ্টার মাথায় বোতল ছুড়ে মারা প্রসঙ্গে মুখ খুললেন সেই ছাত্র
image_pdfimage_print

উপদেষ্টা মাহফুজ আলমের দিকে বোতল ছুড়ে মারা যুবক হুসাইন অবশেষে মুখ খুলেছেন। রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে জানিয়ে হুসাইন বলেন, আমি কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নই। আমার ব্যাপারে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ মে) এসব কথা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের এই শিক্ষার্থী।

বোতল ছুড়ে মারার বিষয়টি ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে তিনি বলেন, আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বোতল ছুড়ে মারিনি। বোতলটি আকাশের দিকে নিক্ষেপ করি। কাউকে আহত বা অপমান করার জন্য এ কাজটি করিনি।

নিজেকে জুলাই অভ্যুত্থানে রাজপথের যোদ্ধা দাবি করে হুসাইন বলেন, আমার নামে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমি শিবির, ছাত্রলীগ কিংবা কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নই। জুলাই আন্দোলনে অংশ নেওয়ায় পুলিশ আমাকে পিটিয়েছে; সেখানে আজকে আমাকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে।

হুসাইন জানান, গতকালের ঘটনার পর আমাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তারা ক্যাম্পাসের আশপাশেই থাকে বলে জানাচ্ছে। ক্যাম্পাসে গেলে মব দিয়ে আমাকে হেনস্তা করার হুমকি দিচ্ছে অনেকে।

এর আগে, বুধবার (১৪ মে) রাতে কাকরাইল মসজিদের সামনে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে কথা বলার একপর্যায়ে তাকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের পানির বোতল ছুড়ে মারেন হুসাইন। এ রকম একটি ভিডিওটি ছড়িয়ে পরার পর থেকে আলোচনায় আসেন তিনি। অনেকে তার রাজনৈতিক পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৫ পিএম | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd