বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পদত্যাগ করেছেন এবি ব্যাংকের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৪ মে ২০২৫ | প্রিন্ট

পদত্যাগ করেছেন এবি ব্যাংকের চেয়ারম্যান
image_pdfimage_print

দেশের বেসরকারি খাতে পরিচালিত এবি ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ মে) পরিচালনা পর্ষদের সভায় তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

ব্যাংকটির একটি সূত্র জানায়, পর্ষদ সভায় পদত্যাগপত্র জমা দেওয়ার পরই বোর্ড তা গ্রহণ করে। বর্তমানে ব্যাংকটির দুজন ভাইস চেয়ারম্যানের (ফিরোজ আহমেদ ও মো. ফজলুর রহমান) যেকোনো একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। যা দু-এক দিনের মধ্যেই নির্ধারণ করা হবে।

তবে ব্যারিস্টার খায়রুল আলমের পদত্যাগের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তার সঙ্গে কথা বলাও সম্ভব হয়নি। পদত্যাগ করা চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম ২০২২ সালের আগস্টে এবি ব্যাংকের দায়িত্বগ্রহণ করেন। তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী।

অন্যদিকে দেশের পট পরিবর্তনের পর গত ৮ ডিসেম্বর বিদেশে থেকে পদত্যাগ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আফজাল। ২০১৮ সালে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এবি ব্যাংকে যোগ দেন এবং ২০১৯ সালের ৮ জুলাই তিনি ব্যাংকটির এমডি পদে দায়িত্ব পান। বর্তমানে ব্যাংকের অতিরিক্ত এমডি সৈয়দ মিজানুর রহমানকে এমডি পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৮ অপরাহ্ণ | রবিবার, ০৪ মে ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd