রবিবার ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মেঘনা ব্যাংকের নতুন ভাইস-চেয়ারম্যান তানভীর আহমেদ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ মার্চ ২০২৫ | প্রিন্ট

মেঘনা ব্যাংকের নতুন ভাইস-চেয়ারম্যান তানভীর আহমেদ
image_pdfimage_print

বিশিষ্ট শিল্পপতি তানভীর আহমেদ সর্বসম্মতিক্রমে মেঘনা ব্যাংক পিএলসি’র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তানভীর আহমেদ বিগত ১৮ বছর ধরে একজন সফল ব্যবসায়ী হিসেবে সুনামের সঙ্গে কাজ করে চলেছেন। বিশেষ করে, তৈরী পোশাক খাত এবং নির্মাণ শিল্পে তার সাফল্য সত্যিই প্রশংসনীয়। তিনি ইন্দোনেশিয়ায় বিবিএ ডিগ্রি অর্জনের পর, সেখানেই ব্যবসা-বাণিজ্যে একটি শক্ত অবস্থান তৈরি করেন।

২০০৭ সালে বাংলাদেশে তিনি এলিগ্যান্ট গ্রুপ প্রতিষ্ঠা করেন এবং একইসঙ্গে দেড় যুগেরও বেশি সময় ধরে এলিগ্যান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দ্বায়িত্ব পালন করছেন। তৈরি পোশাক খাতে অসাধারণ সাফল্য আর অনন্য অবদান রাখার জন্য তিনি সিআইপি খেতাবে ভূষিত হন। বর্তমানে ভিশনারি লিডার তানভীর আহমেদের নেতৃত্বে এলিগ্যান্ট গ্রুপ একটি আর্ন্তজাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে।

তানভীর আহমেদের আর্ন্তজাতিক অঙ্গনে পদচারণা দুই দশকেরও বেশি সময়ের; এর মধ্যে তার হাত ধরে দুবাই, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার রিয়েল এস্টেট খাতের মেগা প্রকল্পগুলো গড়ে উঠেছে। তিনি সেন্ট কিটস বা নেভিসের কনসাল জেনারেল হওয়ায় বিশ্ব মঞ্চে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি উপস্থাপন করারও সুযোগ পাচ্ছেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৩ অপরাহ্ণ | বুধবার, ১৯ মার্চ ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd