নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ মার্চ ২০২৫ | প্রিন্ট
এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও ট্রেক হোল্ডার এবং শেয়ারহোল্ডার প্রতিনিধি মাসুদুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, তিনি বুধবার (৫ মার্চ) ভোর ৩ টায় তাঁর বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের নামাজে জানাজা আজ জোহরের নামাজের পর রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।
সকল ট্রেকহোল্ডার এবং শুভাকাঙ্ক্ষীদের জানাজায় উপস্থিত থাকার এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএসই।
Posted ২:৩৫ পিএম | বুধবার, ০৫ মার্চ ২০২৫
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd