নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ক্রিস্টাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ দেবে।
রোববার (০৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৩ পয়সা, যা আগের বছর ২ টাকা ৭৭ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৬৭ পয়সা।
আগামী ২৩ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ মার্চ।
Posted ১:৪১ পিএম | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd