সোমবার ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুয়ার সার্ভিসের কিউআইও সাবস্ক্রিপশন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট

দুয়ার সার্ভিসের কিউআইও সাবস্ক্রিপশন স্থগিত
image_pdfimage_print

পুঁজিবাজারের এসএমই খাতে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) সাবস্ক্রিপশন স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৩৯ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা গেছে, পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় দুয়ার সার্ভিসেস পিএলসি (DOER Services PLC) এর কিউআইও (Qualified Investor Offer) এর সাবস্ক্রিপশন স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, পাশাপাশি উক্ত বিষয়ে তদন্তের জন্য বিএসইসি ও ডিএসই এর কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উল্লেখ্য, দুয়ার সার্ভিসেস পিএলসি (DOER Services PLC) গত ২৭ এপ্রিল, ২০২৪ তারিখে কিউআইও এর মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলনের জন্য কমিশনে আবেদন করে। কমিশনের ০৯ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত ৯১১ তম কমিশন সভায় শর্তসাপেক্ষে অভিপ্রায় পত্র (Letter of Intent) প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে।

পরবর্তীতে কোম্পানির উক্ত শর্তসমূহ পরিপালনের শর্ত অনুযায়ী কোম্পানির নিকট হতে দলিলাদি প্রাপ্তির পর কমিশন ০৫ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত ৯৩৪ তম কমিশন সভায় সম্মতি পত্র (Consent letter) প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে।

এ প্রেক্ষিতে উক্ত কোম্পানি কিউআইও অফারের শেয়ার বরাদ্দ (Share subscription) এর জন্য ১৯ জানুয়ারি ২০২৫ হতে ২৩ জানুয়ারি ২০২৫ তারিখ নির্ধারণ করে। কিন্তু সম্প্রতি উক্ত কোম্পানির সাথে তার বিভিন্ন গ্রাহকের সেবা প্রদান সংক্রান্ত চুক্তি, কোম্পানির আয় ও মুনাফা সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ কমিশনের দৃষ্টিগোচর হয়। সেই প্রেক্ষিতেই কমিশন সার্বিক বিষয়টি খতিয়ে দেখতে উপর্যুক্ত সিদ্ধান্তটি গ্রহণ করেছে। কমিটির প্রতিবেদন প্রাপ্তির পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box
advertisement

Posted ২:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd