শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাচ-বাংলা ও ন্যাশনাল ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ৫ দিন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট

ডাচ-বাংলা ও ন্যাশনাল ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ৫ দিন
image_pdfimage_print

ব্যাংকিং সফটওয়্যারের মাইগ্রেশন বা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে ডাচ-বাংলা ও ন্যাশনাল ব্যাংকের লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং সেবা ৫ দিন বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জা‌নিয়েছে। এই পাঁচ দিন ব্যাংকগুলোর সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, আজ থেকে (৩১ ডিসেম্বর) থেকে ৪ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন বন্ধ থাকবে ন্যাশনাল ব্যাংক। কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করার উদ্দেশ্যে ন্যাশনাল ব্যাংক বন্ধ রাখা হবে।

পৃথক আরেক নির্দেশনায় বলা হয়, নতুন বছরের শুরুতে পাঁচ দিন ডাচ্‌-বাংলা ব্যাংকের লেনদেনও সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এ সময়ে ব্যাংকের শাখা ও এটিএম বুথ থেকে কোনো সেবা পাবেন না ব্যাংকটির গ্রাহকরা। তবে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং সেবা রকেটের লেনদেন চালু থাকবে।

কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করার জন্য ডাচ্‌-বাংলা ব্যাংকের মূল ব্যাংকিং সেবা আগামী ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে ব্যাংকটির কোনো গ্রাহক শাখায় যেমন লেনদেন করতে পারবেন না, তেমনি ব্যাংকটির এটিএম বুথ থেকেও টাকা তুলতে পারবেন না। এ ছাড়া ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং সেবা ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মোট সাত দিন বন্ধ থাকবে। তবে এই বন্ধের মধ্যে সাপ্তাহিক ছুটি ও বছরের প্রথম দিন হিসেবে ব্যাংক হলিডে রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd