নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬৬ পয়সা, যা আগের বছর ৭ টাকা ৫৮ পয়সা লোকসান ছিল।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরে জানানো হবে । এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৬ ফেব্রুয়ারী।
Posted ১:০০ পিএম | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd