নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
যমুনা ব্যাংক লিমিটেড ২৩ ডিসেম্বর থেকে ব্যাংকাস্যুরেন্স সেবা চালু করেছে। এর ফলে গ্রাহকরা ডেল্টা লাইফের বিভিন্ন বীমা পলিসি যমুনা ব্যাংকের মাধ্যমে গ্রহণ করতে পারবেন।
যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম আতিকুর রহমান এবং ডেল্টা লাইফের সিইও উত্তম কুমার সাধু এ সময় উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন ব্যাংকের কর্পোরেট বিভাগের প্রধান মো. শহিদুল ইসলাম, আইসিটি বিজনেস অপারেশনের প্রধান এ. এস. এম হুমায়ুন কবির, আইসিটি ডেভেলপমেন্ট ও ইনফ্রাস্ট্রাকচারের প্রধান রাজিব বিন আহমেদ, ডেল্টা লাইফের চীফ কন্সালটেন্ট সফিউল আলম খান চৌধুরী, আইটি বিভাগের প্রধান মো. শামিম রেজা সহ অন্যান্যরা।
Posted ৮:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd