শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমালের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ | প্রিন্ট

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমালের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
image_pdfimage_print

বেসরকা‌রি এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল এবং ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যানের পদ হারানো মোহাম্মদ আদনান ইমামের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে ব্যাংকটির সিএফও জাফর ইকবাল হাওলাদারের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ন‌ভেম্বর) বিএফআইইউ’র সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের স্বার্থসংশ্লিষ্টদের মালিকানায় কোনো প্রতিষ্ঠানের হিসাব থাকলে ওইসব অ্যাকাউন্টের লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে।

চি‌ঠি‌তে এসএএম পারভেজ তমালের বাবা সৈয়দ শাহজাহান ও মা উম্মে বিলকিস, আদনান ইমামের বাবা চৌধুরী ফজলে ইমাম, মা নিলুফার ইমাম এবং জাফর ইকবাল হাওলাদার বাবা জালাল আহমেদ হাওলাদার, মা সুফিয়া বেগমের নাম, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্য দেওয়া হয়েছে।

বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে টানা ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। সরকার পরিবর্তনের পর নানা অ‌নিয়মের অ‌ভি‌যো‌গে এ পর্যন্ত ৩০০ বে‌শি রাজ‌নী‌তি‌বিদ ব্যবসায়ী ও সরকা‌রি কর্মকর্তা‌দের হিসাব জব্দ করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৯ অপরাহ্ণ | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd