নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
তৃতীয় প্রান্তিকের (জুলাই,২৪-সেপ্টেম্বর,২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, বুধবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তৃতীয় প্রান্তিকে (জুলাই,২৪-সেপ্টেম্বর,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭৭ পয়সা।
অপরদিকে, অর্থবছরের তিন প্রান্তিকে (জানুয়ারি,২৪-সেপ্টেম্বর,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ১২ পয়সা।
সেপ্টেম্বর, ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২১ টাকা ৬৮ পয়সা।
Posted ১:২০ পিএম | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd