বৃহস্পতিবার ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্ত্রীসহ দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ | প্রিন্ট

স্ত্রীসহ দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যানের
image_pdfimage_print

ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী ও তার স্ত্রী ফারজানা চৌধুরীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

১২ কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকা খেলাপি ঋণ আদায়ে সাউথইস্ট ব্যাংকের করা এক মামলায় আদালত এ আদেশ দেন। ২০২২ সালের ১ ডিসেম্বর ব্যাংকটির আগ্রাবাদ শাখা এ মামলা করেন।

আদালতে ব্যাংক আবেদনে উল্লেখ করে, বিবাদীরা ২০২৩ সালের ১৬ আগস্ট লিখিত বর্ণনায় খেলাপি ঋণের দায় থাকার কথা স্বীকার করেছেন। এই ঋণ বিবাদীরা উপভোগ করেছিলেন ২০০৯ সালে। বেশ কয়েক দফা পরিশোধের মেয়াদ নবায়ন করার পর ২০১৯ সালে বিবাদীর আবেদনক্রমে ঋণ পুনঃতফসিল করা হয়। গৃহীত ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি ব্যাংকের নিকট দায়বদ্ধ নেই। ব্যক্তিগত জিম্মায় এই ঋণ বিতরণ করা হয়েছিল। বিবাদী সাঈদ হোসেন চৌধুরী ওয়ান ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ও তার স্ত্রী ফারজানা ৮৪ কোটি ৯০ লাখ টাকার সমপরিমাণ ওয়ান ব্যাংকের শেয়ার ধারণ করছেন। তাতে প্রতীয়মান হয় তারা ব্যাংকের ঋণ পরিশোধে যথেষ্ট সামর্থ্যবান। কিন্তু তারা আইন আদালতের পদ্ধতিগত অপব্যবহারের সুযোগ নিয়ে খেলাপি ঋণ পরিশোধ করছেন না। সার্বিক বিবেচনায় প্রতীয়মান হয় তারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি। কোনো ঋণ খেলাপি ব্যক্তি ব্যাংকিং কোম্পানি আইনের বিধান মোতাবেক কোনো ব্যাংকের ডিরেক্টর পদে থাকতে পারেন না। তাই সাঈদ হোসেনকে ওয়ান ব্যাংকের পরিচালক পদ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, বুধবার আদালত সর্বশেষ আদেশে সাঈদ হোসেন ও তার স্ত্রী ফারজানাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আদেশের কপি পুলিশের বিশেষ শাখার বিশেষ সুপারকে (ইমিগ্রেশন) পাঠাতে বলেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd