নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০২ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ প্রতিষ্ঠানের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে।
প্রতিষ্ঠান ৪ টি হলো- সাইফ পাওয়ারটেক লিমিটেড, মিঠুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, তাল্লু স্পিনিং মিলস লিমিটেড, বঙ্গাস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, সাইফ পাওয়ারের পর্ষদ সভা আগামী ১৪ অক্টোবর দুপুর ৩ টায়, মিঠুন নিটিংয়ের পর্ষদ সভা ০৮ অক্টোবর বিকাল ৫ টায়, তাল্লু স্পিনিংয়ের পর্ষদ সভা ০৮ অক্টোবর বিকাল ৪ টায়, বঙ্গাসের পর্ষদ সভা ০৮ অক্টোবর দুপুর ৩ টায় অনুষ্ঠিত হবে।
সূত্র মতে, আলোচিত সভায় সাইফ পাওয়ারের ৩০ জুন, ২০২৩ এবং ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের এবং অন্য ৩ প্রতিষ্ঠানের ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে, তা প্রকাশ করবে কোম্পানি।
Posted ১২:৫১ পিএম | বুধবার, ০২ অক্টোবর ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd