শিরোনাম >>
শিরোনাম >>

বিএসইসি’র ৩ কমিশনারের দায়িত্ব পুনর্বণ্টন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট

বিএসইসি’র ৩ কমিশনারের দায়িত্ব পুনর্বণ্টন
image_pdfimage_print

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন নিয়োগ পাওয়া ৩ জন কমিশনারের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। দায়িত্ব প্রাপ্ত কমিশনার ৩ জন হলেন- মো. মহসিন চৌধুরী, মো. আলি আকবর এবং ফারজানা লালারুখ।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত এক অফিস আদেশে ৩ জন কমিশনারের মাঝে দাপ্তরিক দায়িত্ব পুনর্বণ্টন করে দেয়া হয়। আদেশে বলা হয়েছে এটি অবিলম্বে কার্যকর হবে।

দায়িত্ব পুনর্বণ্টনের পর মো. মহসিন চৌধুরী পেয়েছেন এডমিন অ্যান্ড ফাইন্যান্স বিভাগ, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভাগ, মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ, মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিস অ্যাফেয়ার্স বিভাগ এবং বার্ষিক কর্মক্ষমতা চুক্তি বিভাগের দ্বায়িত্ব।

কমিশনার মো. আলি আকবর পেয়েছেন ল’ বিভাগ, এনফোর্সমেন্ট বিভাগ, আইসিটি বিভাগ, ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্রাটেজি বিভাগের দ্বায়িত্ব।

আর কমিশনার ফারজানা লালারুখ পেয়েছেন কর্পোরেট ফাইন্যান্স বিভাগ, ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগ, আর অ্যান্ড ডি বিভাগ, চিফ একাউন্ট বিভাগ, ডেরিভেটিভস বিভাগ এবং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস বিভাগের দ্বায়িত্ব।
এছাড়া, কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ কমিশন সেক্রেটারিয়েট বিভাগ, ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগ এবং ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লেইন বিভাগের সরাসরি দায়িত্বে থাকবেন।

এদিকে ড. এটিএম তারিকুজ্জামানকে বিএসইসি কমিশনার পদ থেকে অব্যাহতি দেওয়ায় তাকে কোনো বিভাগের দায়িত্ব দেওয়া হয়নি। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত তিনি রুটিন অফিস করবেন বলে জানা গেছে।

Facebook Comments Box
বিষয় :
advertisement

Posted ১:৫৪ পিএম | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd