নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।
এরই ধরাবাহিকতায় কোম্পানিটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কাছে নাম পরিবর্তনের অনুমতি চায়। সার্বিক দিক বিবেচনা করে দিয়েছে কোম্পানিটিকে নাম পরিবর্তন করার সম্মতি দিয়েছে সিএসই কর্তৃপক্ষ।
সোমবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির নাম ‘সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এর পরিবর্তে ‘সেনা ইন্স্যুরেন্স পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। সোমবার (৯ সেপ্টেম্বর) কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে। কোম্পানিটির ট্রেডিং কোড- “SIPLC”। সিএসইতে কোম্পানিটির স্ক্রিপ্ট কোড- ১১০৪৪।
নাম ও ট্রেডিং কোড পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
Posted ২:০৫ অপরাহ্ণ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd