নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি। অর্থাৎ কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দিবে না।
আজ শনিবার (০৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) লোকসান হয়েছে ১১ টাকা ০৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৮ টাকা ০৫ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিলো ১৭৩ টাকা ৩১ পয়সা।
আগামী ৩০ সেপ্টেম্বর, হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর।
Posted ১২:৫৩ পিএম | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd