নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩১ জুলাই ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত সভা স্থগিত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ বুধবার (৩১ জুলাই) দুপুর ৩টায় ওই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভার আলোচ্যসূচির মধ্যে ছিল, গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন।
পর্ষদ সভার নতুন তারিখ এবং সময় পরবর্তিতে জানিয়ে দেওয়া হবে।
Posted ১:৫৬ পিএম | বুধবার, ৩১ জুলাই ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd