শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০১ জুলাই ২০২৪ | প্রিন্ট

দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
image_pdfimage_print

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি ২টি হলো- পেপার প্রসেসিং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানী লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

পেপার প্রসেসিং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড : কোম্পানিটি ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ০৭ পয়সা। এই হিসেবে কোম্পানিটির আয় বেড়েছে।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭২ টাকা ৩৩ পয়সা। আগের বছর ছিল ১২ টাকা ৫৩ পয়সা।

বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানী লিমিটেড : কোম্পানিটি ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৩২ পয়সা। এই হিসেবে কোম্পানিটির আয় বেড়েছে।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪২ টাকা ২১ পয়সা। আগের বছর ছিল ১৪ টাকা ৩৬ পয়সা।

এছাড়া ক্যাশ ফ্লো করেছে ১ টাকা ৪৩ পয়সা। যা আগের বছর ৫ টাকা ৯৪ পয়সা নেগেটিভ ছিল।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০৪ অপরাহ্ণ | সোমবার, ০১ জুলাই ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd