মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

১০ দিনে প্রবাসী আয় ৬৮ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ | প্রিন্ট

১০ দিনে প্রবাসী আয় ৬৮ কোটি ডলার
image_pdfimage_print

চলতি মার্চ মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৬৮ কোটি ২৩ লাখ মার্কিন ডলার। যা টাকার অঙ্কে ৭ হাজার ৩০০ কোটি ৬১ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, মার্চ মাসের প্রথম ১০ দিনে দেশে ৬৮ কোটি ২৩ লাখ ডলার এসেছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮ কোটি ৯১ লাখ ৯০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৩৭ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৫৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ লাখ ডলার রেমিট্যান্স।

চলতি অর্থবছরের প্রথম দিকে রেমিট্যান্স বেড়েছিল। এরপরে তা আবারও কমতে থাকে। তবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে হুন্ডি বা অন্যকোনো অবৈধ পথে রেমিট্যান্স না পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ। তবে সামনে দুটি বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা রয়েছে। এ সময় বেশি পরিমাণ রেমিট্যান্স আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd