শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
ডাচ বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাই

মামলা ডিবিতে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ মার্চ ২০২৩ | প্রিন্ট

মামলা ডিবিতে হস্তান্তর
image_pdfimage_print

রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত ভার গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

রোববার (১২ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে তুরাগ থানাধীন দিয়াবাড়ী ১১ নং সড়কে ডাচ বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের গাড়ি থেকে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

সেসময় ছিনতাইকারীরা ডিবি পুলিশ পরিচয় দিয়েছিলেন। তবে তাদের হাতে ছিল না কোনো আগ্নেয়াস্ত্র কিংবা দেশীয় কোনো ধারালো অস্ত্র। ছিনতাইয়ের এ ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে দাবি করেছিল পুলিশ ও ভুক্তভোগী প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

ওই ঘটনায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসের বাদী হয়ে ডিএমপির তুরাগ থানায় মামলাটি দায়ের করেন।

এর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই উত্তরা এলাকা থেকে ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে ৯ কোটি টাকা উদ্ধারের কথা জানায় ডিবি পুলিশ। পরে টাকা গণনা করে পাওয়া যায় ৩ কোটি ৮৯ লাখ টাকা।

সর্বশেষ আজ (রোববার) দুপুরে ডাচ-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় কয়েকজন আসামিকে গ্রেপ্তার ও টাকা উদ্ধার করার তথ্য জানায় ডিবি পুলিশ।

এ ব্যাপারে দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০৯ পূর্বাহ্ণ | রবিবার, ১২ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd