শিরোনাম >>
শিরোনাম >>

ব্র্যাক ব্যাংকের বোনাসে বিএসইসির সম্মতি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ মে ২০২৪ | প্রিন্ট

ব্র্যাক ব্যাংকের বোনাসে বিএসইসির সম্মতি
image_pdfimage_print

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএসসি ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ব্র্যাক ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

অনুমোদনের প্রেক্ষিতে বোনাস শেয়ার পাওয়ার যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ব্যাংকটি। আগামী ১৯ মে এই রেকর্ড তারিখ।

গত ২ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করে। এই লভ্যাংশের মধ্যে ছিল ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস।

বিধি অনুসারে, বোনাস লভ্যাংশ ঘোষণা করা হলে তা বিতরণের আগে বিএসইসির অনুমোদন নিতে হয়। ওই আবেদনে বোনাস ঘোষণা যৌক্তিকতা তুলে ধরতে হয়। নিয়ম অনুযায়ী, ব্র্যাক ব্যাংক আবেদন করলে বিএসইসি তাতে অনুমোদন দেয়।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৫ পিএম | শনিবার, ১১ মে ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd