বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডের আগুন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ মার্চ ২০২৩ | প্রিন্ট

নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডের আগুন
image_pdfimage_print

চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় তুলার গোডাউনে লাগা আগুন সাড়ে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। তুলার গোডাউন হওয়ায় ফায়ার কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পোহাতে হচ্ছে।

এর আগে শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার কুমিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোট কুমিরা এলাকায় অবস্থিত একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বর্তমানে ফায়ার সার্ভিস কুমিরা, সীতাকুণ্ড এবং আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ঘটনাস্থলে থাকা কুমিরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ জাগো নিউজকে বলেন, নেমসন কনটেইনার ডিপোর বিপরীতে লোকমান গোডাউনে আগুন লেগেছে। গোডাউনের বাইরে কোনো নেমপ্লেট নেই। গোডাউনে অনেক তুলা মজুত রয়েছে। আগুন চারদিক থেকে ঘিরে ফেলেছি। আগুন আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। তবে বড় তুলার গোডাউন হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লাগছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:১৪ পূর্বাহ্ণ | শনিবার, ১১ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd