নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোক্তা পরিচালক নাইম হাসান পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
বৃহস্পতিবার (৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোক্তা পরিচালক নাইম হাসান। তিনি কোম্পানির ৩ লাখ ৭১ হাজার ২৮৮টি শেয়ার ক্রয় করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট থেকে তিনি শেয়ারগুলো ক্রয় করেছেন। এর আগে গত ৬ ফেব্রুয়ারি কোম্পানির এ উদ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।
Posted ৭:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd