নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২০ মার্চ ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ক্যাটাগরি হয়েছে। কোম্পানিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।
বুধবার (২০ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। যে কারণে কোম্পানিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (২০ মার্চ) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটি কোনো ঋণ সুবিধা পাবে না।
Posted ১:০৭ পিএম | বুধবার, ২০ মার্চ ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd