নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত দুই কোম্পানির বোর্ড সভা আগামীকাল (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। কোম্পানিট দুটি হলো- ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সুত্রে এ তথ্য জানা গেছে।
ক্রিস্টাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা আজ বিকাল ৩টায় এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদক অনুমোদনের পর প্রকাশ করা হবে।
একই সভায় সমাপ্ত বছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। উল্লেখ্য ক্রিস্টাল ইন্স্যুরেন্স ২০২২ অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। সিটি জেনারেল ইন্স্যুরেন্স ২০২২ অর্থবছরের জন্য ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
Posted ৯:০৩ পিএম | শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd