নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩ | প্রিন্ট
কক্সবাজারের খুরুশকুলে পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে দেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র। এই কেন্দ্রের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ।
বুধবার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারের খুরুশকুলে দেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। এতে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ। আগামী সেপ্টেম্বরে শুরু হবে বায়ুবিদ্যুৎ কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন। এখান থেকে গ্রিডে যোগ হবে মোট ৬০ মেগাওয়াট।
তিনি আরও বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট এবং ডলারের অস্বাভাবিক বিনিময় হারের কারণে উদ্ভূত লোডশেডিং থেকে অচিরেই বেরিয়ে আসবে বাংলাদেশ।
Posted ১:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd