বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তীব্র যানজটে ভোগান্তিতে পথচারী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০২ মে ২০২৩ | প্রিন্ট

তীব্র যানজটে ভোগান্তিতে পথচারী
image_pdfimage_print

চলমান এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন আজ মঙ্গলবার। একদিন সরকারি ছুটির পর খুলেছে অফিস-আদালতও। একদিকে এসএসসি পরীক্ষা অন্যদিকে অফিস-আদালত খোলায় তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। সড়কের যানজট আশপাশের অলিগলিতে ভোগান্তির সৃষ্টি করছে।

মঙ্গলবার (২ মে) সকাল ৯টার পর থেকেই রাজধানীর মিরপুর, কারওয়ান বাজার, ফার্মগেট, ধানমন্ডি, শাহবাগ, পল্টন, মতিঝিল, মালিবাগ, উত্তরা, মিরপুর ও বনানীসহ বিভিন্ন সড়কে দেখা যায় তীব্র যানজট।

এদিন সকাল থেকেই সড়কে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চাপ দেখা যায়। এসএসসি পরীক্ষা শেষে আবারও যানজট সৃষ্টি হবে বলে ধারণা ট্রাফিক পুলিশের। যা বিকেলে অফিস শেষেও থাকতে পারে।

রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা স্বপন কুমার বিশ্বাস জাগো নিউজকে বলেন, আজকে এসএসসি পরীক্ষা কথা ভেবে খুব সকালেই বাসা থেকে বের হয়েছি। রাস্তায় অনেক যানজট বাস থেকে নেমে আধাঘণ্টা হেঁটে এখন বাইক নিয়ে অফিসে যাচ্ছি।

এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে সড়কগুলোতে যানজট আরও বাড়তে দেখা যায়। বিশেষ করে পরীক্ষা কেন্দ্রের সামনের সড়কগুলোতে। অনেক এসএসসির পরীক্ষার্থীকে বাস থেকে নেমে সড়কে হাঁটতে দেখা যায়।

সালেহা খাতুন নামে একজন অভিভাবক বলেন, আজকে দ্বিতীয় পরীক্ষার দিনে রাস্তায় অনেক জ্যাম। তবে, জ্যাম ঠেলে ২০ মিনিট আগেই পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে পেরেছি। বাস থেকে নেমে মেয়েকে নিয়ে হেঁটে কেন্দ্রে পৌঁছেছি।

গুলিস্তান থেকে উত্তরা যাওয়ার জন্য বাসে উঠেও যানজটের কারণে নেমে রাইড শেয়ারিং মোটরসাইকেলে চড়ে যাচ্ছন ইকবাল মাসুদ নামের একজন বেসরকারি চাকরিজীবী। তিনি বলেন, গুলিস্তান থেকে শাহবাগ পর্যন্ত বাসে আসতে সময় লেগেছে ৪৫ মিনিট। এরপর বাস থেকে নেমে মোটরসাইকেল ভাড়া করে উত্তরার উদ্দেশ্যে রওনা হয়েছি।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, চলমান এসএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থী যানজটে পড়েছিল তাদের পুলিশের গাড়িতে করে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। পরীক্ষার মধ্যে পুলিশের এ সেবা চালু থাকবে।

ট্রাফিক ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদ আহসান বলেন, গতকাল ছুটির পর আজ এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন অন্যদিকে সব অফিস-আদালত খোলায় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরীক্ষার মধ্যে যানজট কমাতে সড়কে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য কাজ করছেন। তবে যত্রতত্র পার্কিংসহ নানা কারণে যানজটের সৃষ্টি হয়।

ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহাঙ্গীর আলম বলেন, তেজগাঁও বিভাগের মধ্যে এসএসসির একাধিক কেন্দ্র থাকায় স্বাভাবিকের চাইতে কিছুটা বেশি যানজটের সৃষ্টি হয়েছে সকালে। তবে, যানজটে যেসব পরীক্ষার্থী আটকে ছিল তাদের স্ব-স্ব কেন্দ্রে পুলিশের গাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ মে ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd